কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প থেকে দেশীয় তৈরি রিভলবার ও ৮ রাউন্ড বুলেটসহ সৈয়দুল আমিন নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।
শনিবার রাত ১০ টার সময় উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লম্বাশিয়া পুলিশ ক্যাম্প এর আওতাধীন ক্যাম্প-১/ওয়েস্ট, ব্লক-এফ/৫ ট্রাই অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার বিকালে এই তথ্য জানিয়েছেন ১৪ এপিবিএন পুলিশ ।
গ্রেফতারকৃত, আসামী ১ নং ক্যাম্পের ২/ই ব্লকের মোহাম্মদ নাজেরের ছেলে সৈয়দুল আমিন (১৬)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করাকালে চৌরাস্তা মোড়ে অবস্থান নেই।এসময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে কমান্ডারের নির্দেক্রমে অপারেশন অফিসার পুলিশ পরির্দশক (নিঃ)মোঃ জালাল উদ্দিন নেতৃত্বে ফোর্সসহ ঘটনাস্থল থেকে আইনের সাথে সংঘাত জড়িত শিশু সৈয়দুল আমিন (১৬)কে গ্রেফতার করা হয়।এসময় তার শরীর তল্লাশি কালে তার পরিহিত লুঙ্গির সামনে ডান পার্শের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরী রিভলবার, .২২ বোর ৮ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাত জড়িত রোহিঙ্গা শিশুর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
