শনিবার, ২৭ জুন ২০২৬

হালদায় ১২ হাজার মিটার ভাসানো জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে অবৈধভাবে পাতানো অবস্থায় ১২ হাজার মিটার সুতার ভাসানো জাল জব্দ করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় হালদা নদীর মোহনায় অবৈধভাবে পাতানো অবস্থায় ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় জালের কোনো মালিককে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, হালদার নৌ ক্যাম্পে বরাদ্দ করা স্পিড বোটের মাধ্যমে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো জাল উদ্ধার করে চলেছে নৌ পুলিশ।

অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারীর আকবরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছিল।

এর আগে ৫ এপ্রিল হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করেছিল নৌ পুলিশ।

এছাড়া ২ এপ্রিল হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছিল নৌ পুলিশ। অভিযানে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...