শুক্রবার, ২৯ মে ২০২৬

র‌্যাগ ডের নামে অপসংস্কৃতি বন্ধের নির্দেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

রোববার (১৭ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় র‍্যাগ ডের নামে বিভিন্ন রকম অপসংস্কৃতিমূলক কার্যক্রম বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের এই বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান।

এর আগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান।

রিটে র‌্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধে নির্দেশনার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের আইজি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি র‌্যাগ ডের নামে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের কুরুচিপূর্ণ, অশ্লীল ও ডিজে পার্টির আয়োজন করা হয়, এগুলোর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান নষ্ট হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, যেহেতু দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগ শিশু-কিশোর ও তরুণ এবং দেশের আগামী ভবিষ্যৎ, সেহেতু আমাদের আগামী প্রজন্মকে এ ধরনের অপসংস্কৃতির হাত থেকে রক্ষার জন্য র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা, ডিজে পার্টি ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক এসব কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন।

প্রসঙ্গত, এর আগে একই বিষয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। তবে সে নোটিশের কোনো জবাব না পাওয়ায় তিনি রিট দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

আরও পড়ুন

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।বৃহস্পতিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...