সোমবার, ১০ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

সাফায়েত মেহেদি, মিরসরাই

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রবিউল হোসেন সেলিম (৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের বিএসআরএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকার মো. আবু তাহেরের পুত্র। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

মৃত্যুর আগে তিনি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে নিজের ১৩তম বিবাহ বার্ষিকীর দিনটি স্বরণ করে নিজের প্রিয়তম স্ত্রীকে উৎসর্গ করে লিখেন।

“দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের ১৩টি বসন্ত পুরে গেল। কিন্তু আমার কাছে মনে হয় এইতো সেদিন যেন শুভ পরিণয় হয়েছিলো আমার ও প্রিয়তম তোমার।
প্রিয়তম, তুমি এই সংসার ও আমার জন্য অনেক করে যাচ্ছো, আজকের এইদিনে তোমাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক কৃতজ্ঞতা।”

ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘন্টা না পেরোতেই বেপরোয়া বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, উপজেলার বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা তিশা প্লাটিনাম পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিলে সেখানে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ঢাকামুখী একটি তিশা প্লাটিনাম পরিবনের বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে।বাসটি আটক করেছি। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...