মঙ্গলবার, ১২ মে ২০২৬

বান্দরবানে পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে অনুদান

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ই এপ্রিল ) সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়েছে।

শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক,স্থানীয় সরকার মন্ত্রণালয়, মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি,শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, অমল কান্তি দাশ,মালিক সমিতির সেক্রটারী ঝন্টু দাশ,ব্যবসায়ি উজ্জ্বল বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু,সেক্রেটারি মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সভাপতির বক্তব্যে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান বলেন, বিগত করোনাকালীন সময়ে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে মৃত সদস্যদের পরিবারের মাঝে সহায়তা প্রদান অব্যাহত ছিলো।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার বলেন, পরিবহন সেক্টর আমাদের সরকার ২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছে,এই সেক্টরের সাথে যারা জড়িত আছে মালিক,ড্রাইভার,শ্রমিক সকলকেই এই আইন মেনে পরিবহন সেক্টর পরিচালনা করতে যত্নশীল হওয়া উচিত তাহলে পরিবহন সেক্টর আরো বেশি নিরাপদ হবে।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক মোঃ লুৎফর রহমান বলেন , করোনাকালীন সময়ে পরিবহন সেক্টরের সাথে জড়িত সকলকে প্রধানমন্ত্রীর পক্ষ হতে সহায়তা প্রদান করা হয়েছিলো। এছাড়াও পরিবহন ইউনিয়ন গুলো নিজেরাও নিজেদের ফান্ড হতে ইউনিয়নের সদস্যদের এবং মৃত সদস্যদের পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছেন।তিনি নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহন আইন মেনে দক্ষ ড্রাইভার নিয়োগ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল এই পরিবহন সেক্টরে আনতে পরামর্শ প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রত্যেক সেক্টরের উন্নয়নে সমিতির কোন বিকল্প নেই।সমিতির মাধ্যমে প্রত্যেকটি সেক্টরের সাথে জড়িত ব্যাক্তিদের সকলের অংশগ্রহণে তাদের জীবনমানের উন্নয়নে কাজ করতে পারে।তিনি শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিবারের উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার পাশাপাশি মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা গ্রহনের পথ তৈরী করে রেখেছেন।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ২০২০/২০২১ সালের মধ্যে মৃত্যুবরণকারী ১৫ সদস্যের পরিবারের মাঝে নগদ ৬০ হাজার টাকা করে সর্বমোট ৯ লক্ষ টাকা নগদ অর্থ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন এছাড়াও পার্বত্য মন্ত্রীর নিজস্ব ব্যক্তিগত তহবিল হতে আরো ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...