মঙ্গলবার, ১২ মে ২০২৬

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা । 

শনিবার দুপুর ৩ টার দিকে ইরানী পাহাড় ক্যাম্প পুলিশ ক্যাম্প-৫, ব্লক-সি, সাব ব্লক-সি/৫ এর বাঁশের ব্রীজের নিচে পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন,২০ নং ক্যাম্পের ৩০/এম সাব ব্লকের আবুল হাসিমের ছেলে ফজল আহমদ(৩৩),৭ নং ক্যাম্পের ১৩/হিল ৩/ই-ব্লকের মৃত এজাহার হোসেনের ছেলে মোঃ হোসেন(৩১)৭ নং ক্যাম্পের ৩/ডি-ব্লকের হামিদ হোসেনের ছেলে দিল মোহাম্মদ(৪০) ৩ নং ক্যাম্পের ৭২/এফ-ব্লকের নূর আহমেদ এর ছেলে মোঃ হোসেন(২৮) ২ নং ক্যাম্পের ইস্ট এর ৩/সি-ব্লকের মৃত রশিদ আহম্মেদ এর ছেলে মোঃ আলম(২৪) ও একই ক্যাম্পের মৃত আব্দুর রকিম এর ছেলে মোঃ ইয়াছিন(৩০)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঘটনাস্থলে অস্ত্রে সজ্জিত ১০/১৫ জন ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন সংবাদের ভিক্তিতে ইরানী পাহাড় ক্যাম্প পুলিশ ক্যাম্প-৫, ব্লক-সি, সাব ব্লক-সি/৫ এর বাঁশের ব্রীজের নিচে পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে নিম্ন লিখিত আসামিদেরকে দেশীয় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ছোরা,একটি স্টিলের কাভার যুক্ত ছোরা। একটি স্টিলের চাপাতি,একটি লোহার নান চাকু, একটি রাম দা, একটি দা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী ও পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেন।

পলাতক আসামিরা হলেন,১৭ নং ক্যাম্পের ৭৯/এইচ ব্লক ও সাব সি-ব্লকের তাজুল আহমদ এর ছেলে মোঃ হোসেন(৩৫),৫নং ক্যাম্পের ৬/সি ব্লকের মধু মিয়ার ছেলে মঞ্জুর আলম(২৮), একই ক্যাম্পের ১০/ মেইন ব্লক ডি এর মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রহিম (৪৬), ১৭ নং ক্যাম্পের ৭৫/এইচ সি ব্লকের মৃত সাকেরের ছেলে হাফেজ সাইফুল (২৩), একই ক্যাম্পের ৭৯ /এইচ সি ব্লকের আঃ করিমের ছেলে মৌলভী মফিজ(২৩) ৫নং ক্যাম্পের ৬/ডি মেইন ব্লকের মোহাম্মদ তাহেরের ছেলে আল-কামাল(২০) অজ্ঞাতনামা ১০/১৫ জন তাদের সহযোগী আসামী ছিল বলে জানায়।

তিনি আরও জানান, আসামীগণ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীরা ওক্ত ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহন করিতেছিল মর্মে জানায়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...