পবিত্র মাহে রমজান মাসে চট্টগ্রাম ৯ আসনে সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি সদস্য ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদ এর সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু’র ব্যবস্হাপনায় চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ এর উদ্যোগে চট্টগ্রাম ৯ আসনে এলাকায় নগরীর কদমতলি বায়তুর শরফের সামনে ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।
আজ ১৬ এপ্রিল শনিবার বিকালে পাঁচটায় দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক।
এতে কামরুল ইসলা রাসেল, সাইদুর রহমান শাকিল মোঃ ইয়াছিন, আবু সাঈদ মুন্না আওরাজ ভূইয়া রনক, জাহেদুল ইসলাম জাহেদ, ইউসুফ আলী বিপ্লব মেহেদী হাসান মিঠু, ফারদদীন ইসলাম, মোহাম্মদ শাহীন নুর কায়েস, হিমেল ভূইয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
