বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তুচ্ছ কারণে পুত্রবধুকে গুলি করলেন শ্বশুর

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় উপমহাদেশে পুত্রবধুদের সাধারণত শ্বশুরবাড়ির মানুষদের মন জুগিয়ে চলতে হয়। পান থেকে চুন খসলেই শ্বশুরবাড়ির লোকজন তাকে কথা শোনানো থেকে শুরু করে অনেক সময় গায়ে হাত তুলতেও দ্বিধা করে না।

যদিও এই যুগে বাড়ির বউয়ের ওপর এ ধরনের নীপিড়নের ঘটনা অনেকটাই কমে গেছে। তবে সম্প্রতি গালমন্দ কিংবা মারধর নয়, তুচ্ছ কারণে ছেলের বউকে সোজা গুলি চালিয়ে দিয়েছেন এক ব্যক্তি।

ভারতের মহারাষ্ট্রের থানে শহরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ব্যাপারে সিনিয়র ইন্সপেক্টর সন্তোষ ঘাটেকার বলেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা) এবং ৫০৬ ধারার (ভীতি প্রদর্শন) পাশাপাশি অস্ত্র আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কাশীনাথ পান্ডুরং পাটিল (৭৬) পলাতক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কাশীনাথের আরেক পুত্রবধুর দায়ের করা অভিযোগের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।

জানা যায়, পুত্রবধু সকালের চায়ের সঙ্গে নাস্তা না দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার রিভলবার বের করে পুত্রবধুর তলপেটে গুলি করেন। গুরুতর আহতাবস্থায় পরিবারের অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

তবে ওই ঘটনার পেছনে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড জড়িত আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...