মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অস্ত্রসহ বাবা ও পাঁচ সন্তান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আসামি ও তার লোকজন। এ ঘটনায় মামলা হলে এজাহারভুক্ত আসামি বাবা ও পাঁচ সন্তানকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ (১৪ই এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মৃত আব্দুর রশীদ বেপারীর ছেলে মো. মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২) ও তার ৫ ছেলে মো. রাসেল বেপারী (২৮), মো. শাকিল বেপারী (১৮), মো. ওসমান বেপারী (২২), মো. সবুজ বেপারী (৩০) ও মো. নয়ন বেপারী (২২)।

তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় রিভলবার, একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগাজিন, দুটি গুলি, দুটি কার্তুজ, একাধিক মোবাইল ফোন ও আট হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৮ অধিনায়ক জামিল হাসান জানান, গত ১০ এপ্রিল কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পুলিশ সদস্য পলাশকে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে কালকিনি থানায় একটি মামলা করা হয়।

জামিল হাসান আরও বলেন, গ্রেপ্তার ছয়জন এসব অস্ত্র ও গোলবারুদ দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি করছিলেন। তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কালকিনি থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...