মঙ্গলবার, ১২ মে ২০২৬

বান্দরবানে বাংলা নববর্ষের জমকালো আয়োজন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪২৯ এর আনুষ্ঠানিকতা চলছে।

জাতি-ধর্ম-বর্ণ, নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে সমগ্র জাতি একই হৃদয়াবেগে একটি মোহনায় মিলিত হয়ে পালন করে এই সর্বজনীন উৎসবটি।

চিরায়ত বাঙালিত্বের অহংকার আর সংস্কৃতির উদার আহ্বানে জাগরুক হয়ে নাচে-গানে, গল্পে-আড্ডায়, আহারে-বিহারে চলে নতুন বছরকে বরণ করার পালা।বাংলা নববর্ষ তাই বাঙালিদের জীবনে সবচেয়ে বড় সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব।

পাহাড়ের এই উৎসবের আয়োজন করা হয় আরো বর্নিল ভাবে, চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গা সহ আরো অনেক পাহাড়ি উপজাতির প্রানের উৎসব এই বাংলা নববর্ষ।পার্বত্য বান্দরবানে এই উৎসবের শুরু হয় ফুল বিজু ভসানোর মধ্য দিয়ে।চাকমা,মারমা,তঞ্চঙ্গা রমনিরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে রঙ্গিন সাজে নদীর জলে ফুল ভাসিয়ে দুঃখ ও গ্লানি দুর করে নতুন বছরকে জানায়।

দিবসটি উপলক্ষে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়,হাজারো রংঙ্গের আলপনা,আর বাংঙ্গালীর ঐতিহ্য পোশাক পাঞ্জাবি,শাড়ি আর পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য পোশাক পড়ে হাজারো মানুষের অংশগ্রহনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঐতিহাসিক রাজার মাট এলাকায় এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী,জেলা পরিষদের মুখ্য নির্বাহী এ.টি.এম কাউছার,জেলা পুলিশ সুপার জেরিন আক্তার,জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দি,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর সহ পার্বত্য জেলা পরিষদ,জেলা প্রশাসক,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা বৃন্দ,সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি গন ও বাংঙ্গালী,পাহাড়ি বিভিন্ন সম্প্রদায় জাতিগোষ্ঠীর মানুষ।

বাংলা নববর্ষের শোভাযাত্রা শেষে রাজার মাঠে নববর্ষ উৎযাপন আনন্দ মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বলেন , বান্দরবান একটি সম্প্রতির জেলা,আমরা আজ সকলে মিলে বাংলা নববর্ষের আনন্দ উৎযাপন করছি,সকল সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রিতির বন্ধনে জড়িয়ে থাকুক এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন বাংলা নববর্ষ জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা।তিনি সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি তে তো সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরে অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রায় সুন্দর ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের জন্য উপজাতি সাংস্কৃতিক ইনিস্টিউট,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ও বান্দরবান টাউন প্রাইমারি স্কুলকে পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন উপজাতি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে রাজার মাঠে নববর্ষ আনন্দ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পার্বত্য মন্ত্রী ও আগত অতিথি,দর্শনার্থী বৃন্দ সকলেই বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...