মঙ্গলবার, ১২ মে ২০২৬

চন্দনাইশে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশে র্দীঘ আট মাস পর অপহরণ মামলার আসামি আবদুল হাকিম প্রকাশ (মো.রফিক) (৫০)কে চকরিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল ভোর রাতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং উপজেলার সোলতান আহম্মদের বাড়ী এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুলাই বিকেল ৪ টার সময় উপজেলা বৈলতলী জাফরাবাদ এলাকার মো.আলম (প্রকাশ) মো.আলীর মেয়ে নাবিলা সুলতানা ইস্পা (৩) কে তার বাড়ীর উঠান থেকে কৌশলে গ্রেফতারকৃত আসামী রফিক অপহরণ করে নিয়ে যায়। পরে একই বছরের ০১ আগস্ট চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে গত ০২ আগস্ট অপহরকৃত ভিকটিম নাবিলা সুলতানা ইস্পাকে উদ্ধার করা হলেও আসামী ছিল ধরা ছোঁয়ার বাহিরে। অবশেষে র্দীঘ আট মাস পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ মামলার পলাতক আসামি আবদুল হাকিম প্রকাশ মো.রফিক কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...