মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন!

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ এর সি ব্লকে ছুরিকাঘাত করে জাহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে খুন করা হয়েছে। তিনি সি ব্লকের সাবব্লক সি-৩ এর মো. সলিমের ছেলে। খুনে অভিযুক্ত আনিসুল হক একই ক্যাম্পের সি-১ ব্লকের হাশিম উল্লাহর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করেন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক পিপিএম।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, এনজিও সংস্থা হেলভেটাসের ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন’ প্রোগ্রামে রাজমিস্ত্রী জাহিদ উল্লাহ’র নেতৃত্বে দৈনিক মজুরিতে কাজ করেন আনিস সহ আরো কয়েকজন রোহিঙ্গা যুবক। কিন্তু সেখানে টানা কয়েকদিনের মজুরি বকেয়া পড়ে যায়৷ পরে বুধবার দুপুরে বকেয়া টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়৷ এক পর্যায়ে জাহিদ উল্লাহকে ছুরিকাঘাত করে আনিস। পরে তাকে মুমূর্ষু অবস্থায় এনজিও সংস্থা এফএইচ এর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাইমুল হক পিপিএম আরও জানান, প্রাথমিক ভাবে জানা গেছে জাহিদুল রাজমিস্ত্রীর লেবার সর্দার। তার কাছে কাজের টাকা পেত লেবার আনিছুর ,সুলতান সহ কয়েকজন। এই টাকা পাওনার জের ধরে উল্লেখিত ঘটনা ঘটে।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।সেই সাথে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...