বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

দেশে আরও ৩১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম নিউজ ডটকম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

আজ বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৩৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...