মঙ্গলবার, ১২ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় ঘরের সীমানা বিরোধের জেরে ছোট ভাই খুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিপাহীপাড়া এলাকায় বড় ভাই ও ভাবির লোহার রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটছে ।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহতের নাম জানে আলম (৩৮)। তিনি ওই গ্রামের লাল মিয়া সওদাগর বাড়ির মৃত উকিল আহম্মদের ছেলে।

ঘরের সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে গত ৯ এপ্রিল বিকাল ৫টার দিকে বড় ভাই খোরশেদ আলম এবং ভাবি সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা বেগমের সঙ্গে ছোট ভাই জানে আলমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জানে আলমকে বড় ভাই খোরশেদ ও ভাবি খালেদা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, “এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। বাদীপক্ষ লিখিত আকারে জানালে থানায় হত্যা মামলা নেওয়া হবে।”

এদিকে, নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। পরিবারে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার এমন খুনের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...