রবিবার, ৭ জুন ২০২৬

পশুর হাট বসাতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে যেসব শর্ত মানতে হবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরে তিনটি স্থায়ী ও তিনটি অস্থায়ী পশুর হাট বসবে। চট্টগ্রাম জেলা প্রশাসন সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭টি শর্তে তিনটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে। সিটি করপোরেশন তিনটি স্থায়ী হাটের পাশাপাশি সাতটি অস্থায়ী হাট বসানোর জন্য আবেদন করেছিল।

১২ জুলাই থেকে কোরবানির আগের দিন পর্যন্ত এসব অস্থায়ী হাট চলবে।

কোরবানির পশুর এই তিনটি অস্থায়ী হাট বসবে যে তিন জায়গায়, সেগুলো হল— কর্ণফুলী পশুর হাট (নূরনগর হাউজিং এস্টেট), সল্টগোলা রেলক্রসিং পশুর হাট এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ। গত কোরবানির ঈদে তিনটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি চারটি অস্থায়ী হাট বসেছিল নগরীতে।

বর্তমানে চট্টগ্রাম নগরীতে তিনটি স্থায়ী পশুর হাট রয়েছে। এগুলো হচ্ছে সাগরিকা, বিবিরহাট ও পোস্তারপাড় বাজার।

অস্থায়ী পশুর হাট বসাতে এবার চট্টগ্রাম সিটি করপোরেশনকে যেসব শর্ত মানতে হবে, সেগুলো হচ্ছে—

১. পশুর হাট মূল সড়ক থেকে কমপক্ষে ১০০ গজ দূরে বসাতে হবে— যাতে কোনো অবস্থাতেই মূল সড়কে যানচলাচলে বিঘ্ন না ঘটে।

২. পশুর হাট বা সীমানার বাইরে পশু রাখা যাবে না। সড়কে যাতে পশুর হাট বসানো না হয় সেটা নিশ্চিত করতে হবে। মূল সড়কে পশু বাঁধার কোনো প্রকার খুঁটি বসানো যাবে না।

৩. ইজারা থেকে পাওয়া অর্থের ২০ ভাগ ভূমি রাজস্ব খাতে ট্রেজারি চালানের মাধ্যমে ইজারা প্রদানের ৭ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে।

৪. করোনা সংক্রমণরোধে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাটে প্রবেশের পথে ও বাইরে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।

৫. ইজারাদাররা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক নিয়োগ করবে।

৬. হাটে প্রবেশ ও বের হওয়ার পথ একমুখী থাকবে। যে পথে প্রবেশ করা হবে, সে পথে বের হওয়া যাবে না।

৭. বৃদ্ধ ও শিশু-কিশোরদের হাটে আনা নিরুৎসাহিত করতে হবে।

৮. পশুর সুস্থতা বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য হাটে পর্যাপ্ত ভেটেরিনারি চিকিৎসক রাখতে হবে।

৯. হাটের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।

১০. আইনশৃঙ্খলা বিষয়ক কোনো সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

১১. অস্থায়ী পশুর হাটে আইনশৃঙ্খলার অবনতি হলে কিংবা শর্ত লঙ্ঘন করা হলে কর্তৃপক্ষ বাজার বসানোর অনুমতি বাতিল করতে পারবে।

১২. ইজারাদাররা পশু পরিবহনে গাড়ির পথ পরিবর্তন কিংবা নিজস্ব পশুহাটে পশু নিতে বাধ্য করবে না।

১৩. কোনোপ্রকার চাঁদা আদায় কিংবা ক্রেতা-বিক্রেতাকে হয়রানি করা যাবে না।

১৪. হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখতে হবে।

১৫. ক্রেতা-বিক্রেতা সবাইকেই মাস্ক পরতে হবে।

১৬. ক্রেতা-বিক্রেতা সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে অবস্থান করবে। কোরবানির পশুকেও সারিবদ্ধ ভাবে রাখতে হবে।

১৭. অস্থায়ী হাট-বাজারে জেলা প্রশাসনের মনোনীত পরিদর্শক বা কর্মকর্তাকে সহায়তা করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ভুয়া খবর ও অপতথ্য নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী

ভুয়া খবর, মিসইনফরমেশন ও ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বাস্তবসম্মত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন...

প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করবে না সরকার। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই সাংবাদিকদের পাশে থাকে। শহীদ...

জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম নগরের সার্কিট হাউস-সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় সাত কর্মদিবসে অভিযুক্ত মনিরের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় অভিযোগের সত্যতা পাওয়ার পর সাত কর্মদিবসে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল...