বুধবার, ২৯ জুলাই ২০২৬

পিটিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়: আরএনবির চিফ ইন্সপেক্টরসহ ৩ জন ক্লোজড

চট্টগ্রাম নিউজ ডটকম

চোর সন্দেহে পিটিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবির) চিফ ইন্সপেক্টর (প্রধান পরিদর্শক) ইসরাইল মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। একই অভিযোগে আরএনবির হাবিলদার আনোয়ার ও মোহাম্মদ আলীর বিরুদ্ধেও নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।

রোববার ১০ এপ্রিল এ সংক্রান্ত এক আদেশে চিফ ইন্সপেক্টরসহ আরএনবির তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।

জানা গেছে, পাহাড়তলী রেলওয়ে সেইল ডিপো থেকে বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনায় গত ২২ মার্চ আকরাম আলী নামে একজনকে আটক করে আরএনবি। এসময় তিনি চুরির কথা ‘স্বীকার’ করেন।

এসময় চিফ ইন্সপেক্টর (প্রধান পরিদর্শক) ইসরাইল মৃধা জোরর্পূবক আকরামকে দিয়ে পাহাড়তলী স্টেশনের আরএনবি হাবিলদার কৃষ্ণ চক্রবর্তীও জড়িত বলে মিথ্যা স্বীকারোক্তি আদায় করান।

কিন্তু আকরাম আলী দুই সপ্তাহ পর জামিনে বেরিয়ে এসে তার থেকে জোরপূর্বক (তাকে পিটিয়ে) মিথ্যা স্বীকারোক্তি নেওয়া কথাটি আরএনবির শীর্ষ কর্মকর্তাদের জানান।

একই বাহিনীর কর্মকর্তা হয়ে একই বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে জোরর্পূবক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের বিষয়টি বিভিন্ন অনলাইনসহ ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরএনবির ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এই ঘটনায় সমালোচনার মুখে রবিবার আরএনবির চিফ ইন্সপেক্টর ইসরাইল মৃধা, আরএনবির হাবিলদার আনোয়ার ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...