শনিবার, ৮ আগস্ট ২০২৬

রাইখালী ফেরিঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় ১ জন নিহত, আহত ২

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ।

নিহত পারুল দাশ(৫০) চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ(৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন, অমিত, রাশিক জানান রবিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বাংগালহালিয়া হতে আসা বালুবাহী একটি ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল এবং দুইটি সিএনজিকে ধাক্কা দেন। এইসময় সিএনজিতে অবস্থানরত পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এইছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথেমধ্যে পারুল দাশ মৃত্যুবরণ করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈগল জানান, হাসপাতালের আনার আগে একজন পথেমধ্যে মারা যান এবং বাকি দুই জনের আঘাত গুরুতর হওয়ায় আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসা দেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। তিনি জানান, পরবর্তীতে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...