বুধবার, ২৭ মে ২০২৬

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চারটি ইউনিয়নকে নিয়ে নবগঠিত ‘দক্ষিণ রাঙ্গুনিয়া’ নামে আলাদা নতুন একটি থানা উদ্বোধন হয়েছে। এ চারটি ইউনিয়ন হল উপজেলার সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজার এলাকায় স্থাপিত এই দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাঙ্গুনিয়ার সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এসময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী প্রায় দুই বছর আগে, এখানে থানা স্থাপন করার সিদ্ধান্ত দিয়েছিলেন। প্রশাসনিক অন্যান্য ধাপগুলো অতিক্রম করে আজ থানার কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হতে যাচ্ছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া কর্ণফুলী নদী দ্বারা রাঙ্গুনিয়ার অন্য অংশের সাথে বিভক্ত। এই এলাকায় ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের বসবাস। এখানে পুরনো রাঙ্গুনিয়া থানা যেটি সেখান থেকে এসে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হতো, আসামিরা এই পাহাড়ি এলাকায় পালিয়ে যেতো।

সেই কারণেই এখানে থানা স্থাপন করা অত্যন্ত দরকার ছিল, মানুষেরও দাবী ছিল। আজ জনগণের দোরগোড়ায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যে কাজ করছে, সেটিরই প্রমাণ হচ্ছে এই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা স্থাপন।

তিনি বলেন, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে, এই জনবহুল দেশে আমাদের পুলিশ বাহিনী যেভাবে আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কাজ করছে, এটি সত্যিই প্রশংসনীয়।

আজকে এই করোনাকালেও পুলিশ সদস্যরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, করোনাকালে বহু পুলিশ সদস্য-অফিসার মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়ন করার ক্ষেত্রে এই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এসময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা।

এদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা প্রতিষ্ঠা করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলার সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা’সহ এ চার ইউনিয়নের স্থানীয় অধিবাসীরা।

জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। ইতিমধ্যে এ দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ১জন ওসি, ৩জন এসআই, ৪জন এএসআই ও ১৮জন কনস্টেবলসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়...

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে...

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

আরও পড়ুন

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও ফুটপাতে জমে উঠেছে কোরবানিসংশ্লিষ্ট সামগ্রীর অস্থায়ী বাজার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসীর ভিড়ে এখন সরগরম...

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...