বুধবার, ১৭ জুন ২০২৬

শিশু নির্যাতন মামলায় সৎ মা ও নানি গ্রেফতার

নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় ৮ বছরের এক মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সৎ মা ও নানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২ জুলাই, শুক্রবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শিশুটির দাদি সাগরিকা বেগম সৎ মা সালেহা বেগম (৩৬) ও সৎ নানি কমলা বেগম (৫২) কে আসামী করে তাঁদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ওই শিশুর নাম তাকওয়া ইসলাম ইভা এবং সে ওই এলাকার মো. ইকবালের মেয়ে।

মামলা সুত্রে জানা যায়, ইভার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার বাবা ইকবাল। মাদ্রাসা পড়ুয়া শিশু ইভা ইদের দুদিন আগ থেকে বাবা ও সৎ মায়ের বাসায় থাকে।গত ২৪ জুন তারিখে বাবা বাসায় না থাকায় শিশু ইভাকে ময়লা ফেলতে পাঠান তাঁর সৎ মা। এ সময় ইভা বাসায় আসতে কিছুটা দেরি করলে আগুনে ছুরি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয় তার সৎ মা ও নানি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, শিশু নির্যাতনের অভিযোগে গতকাল দায়ের করা ‍একটি মামলায় শিশুটির সৎ মা এবং নানিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে গরম ছুরি দিয়ে হাতের এবং পিঠের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার কথা স্বীকার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...