শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কক্সবাজার শহরে ১৮টি চোরাই মোবাইলসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে এক চোরাই মোবাইল ফোন সেট ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে র‍্যাব। এসময় উদ্ধার হয়েছে ১৮ টি চোরাই মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড।

আটক মো. রাজু পাটোয়ারী (৩৭) চাঁদপুর জেলার সদর উপজেলার আশিকাটি এলাকার জয়নাল পাটোয়ারীর ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ পাড়ায় এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ পাড়াস্থ এ-প্লটের ২ নম্বর গলির আলিফ টেলিকম নামের একটি দোকানের সামনে চোরাই মালামাল সহ কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ১৮ টি মোবাইল ফোন সেট ও ২ টি সিম কার্ড। জব্দ করা মোবাইল ফোন সেটগুলোর বৈধ কোন কাগজপত্র সে দেখাতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের অপরাধী চক্রের কাছে থেকে মোবাইল ফোন সেটসহ বিভিন্ন চোরাই পণ্য কিনে আসছে। এসব মালামাল সে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান খাইরুল ইসলাম সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...