মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আহমেদ আরমান নামে আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে । এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে।

নিহত আরমান চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক ছনুয়া পাড়া মরহুম রফিক আহমদের ছেলে।

মৃত্যু বিষয়টি নিশ্চিত তার বড় ভাই মোহাম্মদ রিদুয়ান বলেন , সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৭ দিন চিকিৎসার অবস্থায় থাকার পর আজ সকালে আরমান ও সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।

উল্লেখ্য, গত ১এপ্রিল রাত ২ টার সময় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নস্থ কেবি জালাল উদ্দিন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয় আরমান ও রোস্তম নামে ২ জন মোটরসাইকেল আরোহী। রোস্তম ঘটনাস্থলে মারা গেলে গুরুতর আহত অবস্থায় আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সে খানে তার অবস্থা আরও অবনতি হলে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।সেখানে ৭ দিন চিকিৎসার পর তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়।

তার মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...