সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১০ম শ্রেণীর ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ: মোবাইলে ভিডিও ধারণ

চট্টগ্রাম নিউজ ডটকম

গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধীমান বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। গত ২৯ মার্চ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, একই এলাকার রবি বলের ছেলে সাগর বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি, সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপ চাঁদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিল। পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক তাকে জোরপূর্বক ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে যায়।

এ সময় তিন যুবক দলবেঁধে তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন বলেন, এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের সহযোগী ধীমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...