সোমবার, ১৭ আগস্ট ২০২৬

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কেউই অসীম নই। তবে অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সংলাপে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ২৩ জন সাংবাদিক।

এর আগে গত মাসে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফা সংলাপ করে ইসি।

ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘আমরা মাত্রই নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছি।

এ সংলাপটি করছি শুধু শোনার জন্য। সংলাপের যে ফলাফল সেগুলো আমরা লিপিবদ্ধ করছি। এরপর আমরা ইন্টারনালি এই মতামতগুলো বোঝা ও জানার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘সংলাপে কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে, আমরা সেগুলা চিহ্নিত করব। মূল বিষয়গুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে আমরা কাজে এগিয়ে যেতে পারব। এ চেষ্টাই আমরা করে যাচ্ছি।’

‘অনেকে প্রশ্ন করছেন অংশীজনদের সঙ্গে সংলাপ দ্রুত হচ্ছে কি না? আসলে সংলাপের পর আমাদের নিজেদের মধ্যে অনেক আলাপ-আলোচনার প্রয়োজন আছে। আজ এটা অনেকেই স্বীকার করেছেন। তাছাড়া আজকের সংলাপে অনেকে নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, যেগুলো আমরা লিপিবদ্ধ করেছি।’

সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখনো এ বিষয়ে কিছু বলার পরিস্থিতি তৈরি হয়নি। আমরা আরও শুনব এবং সবসময়ই আশাবাদী।

আমাদের প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না। মানুষের সাধ্য, প্রচেষ্টা সৌহার্দ্য থাকতে পারে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করব। নির্বাচনে যে সমস্যাগুলো আছে, সেগুলো সংলাপে আলোচনা হয়েছে, যা আমরা শুনেছি।’

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আপনারা সরকারকে প্রস্তাব দেবেন কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই বলব না। আমরা আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করব বলে শপথ নিয়েছি।

আপনারা যেগুলোর কথা বলছেন, সেগুলো রাজনৈতিক নেতৃত্বের বিষয়। তারা তাদের মতো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সবার মতামতই আমরা পর্যালোচনা করব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...