সোমবার, ১০ আগস্ট ২০২৬

সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে এই সংলাপ বসেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে আজ বুধবার সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে এই সংলাপ বসেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে আজ বুধবার সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এছাড়া বিভিন্ন পত্রিকার ১১ জন জ্যেষ্ঠ সাংবাদিক এ সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। সংলাপে এখন পর্যন্ত উপস্থিত আছেন ২৩ জন।

ইসির আমন্ত্রণ পেয়েছেন যারা: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান; বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম; দৈনিক ইত্তেফাকের তাসমিমা হোসেন; কালের কণ্ঠের শাহেদ মুহাম্মদ আলী; নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন; যুগান্তরের সাইফুল আলম; প্রতিদিনের সংবাদের শেখ নজরুল ইসলাম; আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার; সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন; দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান; ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত; সংবাদের আলতামাশ কবির; মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী; দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান; আজকের পত্রিকার ড. মো. গোলাম রহমান; আমাদের নতুন সময়ের নাঈমুল ইসলাম খান; আমার সংবাদের মো. হাশেম রেজা; দৈনিক ভোরের ডাকের কেএম বেলায়েত হোসেন; নিউএজের নূরুল কবীর; ডেইলি স্টারের মাহফুজ আনাম; দ্য ডেইলি অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এনাম আহমেদ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন; জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান; প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক; বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার; সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভু রঞ্জন সরকার; মাহবুব কামাল; সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত; সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ; সমকালের সিনিয়র সম্পাদক আবু সাঈদ খান; প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান; দ্য ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক; এবং দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ৪ কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...