রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বাকলিয়ায় কবরস্থান দখল নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ১৩

নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় কবরস্থানের দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে একটি গ্রুপ কবরস্থানে সাইনবোর্ড লাগাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে বড় মৌলভী কবরস্থানের দখল নিয়ে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলী বাড়ীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।আজ সকালে একটি গ্রুপ কবরস্থানে সাইনবোর্ড লাগাতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ
বাধে। এসময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে।

আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, আজ সকালে পূর্ব বাকলিয়ায় কবরস্থানের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবৃদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের সময় কারা গুলি ব্যবহার করেছে তাদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান চলছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে বাকলিয়ায় সংঘর্ষে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে দেন।

তিনি আরো বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...