রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বিদেশগামী কর্মীদের করোনা টিকার নিবন্ধন শুরু

চট্টগ্রাম বিদেশগামী কর্মীদের করোনা টিকার আওতায় আনতে দিক-নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা কিভাবে বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)’র ডাটাবেজ ও সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয়ের পাশাপাশি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল প্রবাসী কর্মীর বিএমইটি’র নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই এবং যাদের ২০২১ সালের আগে নিবন্ধন বা স্মার্ট কার্ড আছে, তাদের প্রথমে বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত হতে হবে।

২ জুলাই থেকে তাদের বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন শুরু হয়েছে। বৈধ পাসপোর্ট দিয়ে বিএমইটি’র ওয়েবসাইট (www.bmet.gov.bd) বা আমি প্রবাসী (Ami Probashi) অ্যাপসের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে।

অথবা সরাসরি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিদেশগামী কর্মীরা বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ/ নগদ/ শিউর ক্যাশের মাধ্যমে বিএমইটি’র অনুকূলে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

তবে চলতি বছরের (২০২১ সাল) জানুয়ারি থেকে যারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নাম নিবন্ধন করেছেন তাদের আর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধনের প্রয়োজন নেই। তারা সরাসারি সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gob.bd ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। টিকার নিবন্ধন কার্ড সাথে নিয়ে নির্ধারিত তারিখে গিয়ে টিকা নিতে পারবেন বিদেশগামী কর্মীরা।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশগামী কর্মীদের সুবিধার্থে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন কার্যক্রম চলবে। শুধুমাত্র সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীরা এ নিবন্ধন করতে পারবেন।

বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধনে চট্টগ্রাম মহানগর ও উপজেলা ভিত্তিক সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট এলাকার বিদেশগামী কর্মীরা সরাসরি আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন।

সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও টিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তবে নিবন্ধন ফি হিসেবে বিকাশ/ নগদ/ শিউর ক্যাশের মাধ্যমে বিএমইটি’র অনুকূলে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে। বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হওয়ার পর বিদেশগামী কর্মীরা সহজেই সুরক্ষা অ্যাপস বা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

জেলা কর্মসংস্থান অফিসের বিজ্ঞপ্তি অনুসারে ৪ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশন (মহানগর) এলাকার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম চলবে। ৫ জুলাই হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

৬ জুলাই পটিয়া, চন্দনাইশ ও রাউজান উপজেলা, ৭ জুলাই রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা, ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা, ১১ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মীরসরাই উপজেলা এবং ১২ জুলাই ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলার বিদেশগামী কর্মীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।

বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হলে সহজেই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলেও টিকা গ্রহণে এসএমএস পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বিদেশগামী কর্মীদের। এসএমএস না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কিংবা টিকা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...