মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শ্রীলঙ্কার মতো হতে পারে ভারতের অবস্থা!

বিশেষ প্রতিনিধি।

অনুদানের টাকার লাগাম না টানতে পারলে ভারতের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন সচিবরা।

সোমবার (৪ এপ্রিল) দ্য ইকনমিক টাইমস জানিয়েছে, গত শনিবার মোদির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ সচিব প্রায় চার ঘণ্টা বৈঠক করেন। ওই বৈঠকে তারা মোদিকে সতর্ক করে বলেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো অর্থনৈতিকভাবে টেকসই নয়। তাদের রাজনৈতিক চাহিদার সঙ্গে আর্থিক সক্ষমতার ভারসাম্য থাকা দরকার ছিল। কয়েকটি রাজ্যের আর্থিক অবস্থা খুবই বিপজ্জনক এবং কেন্দ্রের অংশ না হলে, তারা এতদিনে ভেঙে পড়ত।

যেসব রাজ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লি, তেলাঙ্গানা, অন্ধ্র প্রদেশের নাম রয়েছে।

সচিবরা আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে। এতে রাষ্ট্রীয় কোষাগারে চাপ বাড়ছে। এ ধরনের সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় বাড়ানোর সুযোগ কমছে।

বিজেপিও সাম্প্রতিক নির্বাচনের সময় উত্তর প্রদেশ ও গোয়ার ভোটারদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগসহ বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এ ছাড়া ছত্তিশগড়-রাজস্থানের মতো রাজ্যগুলো পুরোনো পেনশন ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রভাব নিয়েও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দুশ্চিন্তা রয়েছে।

সচিবরা মোদির কাছে দারিদ্র্য দূর করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের...

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর।মঙ্গলবার (২৬ মে) ভোর...

আরও পড়ুন

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর।মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ...

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিসহ দেশীয় অস্ত্র ও ডাকাতির...

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রাকিবা জান্নাত মুন্নি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেক পড়া এলাকায় এ...