সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সাইবার অপরাধ রোধে দরকার আঞ্চলিক সহযোগিতা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণে দরকার আঞ্চলিক সহযোগিতা।

আজ সোমবার বিকেলে ভারতের নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের পুলিশ প্রধান স্ট্রেনদেনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কমব্যাটিং সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দেন। সাইবার অপরাধ কীভাবে আঞ্চলিক থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

আইজিপি বলেন, বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমাদের পুলিশের পারস্পরিক সহযোগিতায় সাইবার অপরাধ রোধ করা সম্ভব।

কনফারেন্সে ইন্টারপোলের প্রতিনিধি এবং জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপের পুলিশ প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...