সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক ও পুলিশের সোর্স মো. কায়েসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে নালিশি মামলাটি দায়ের করেছেন মো. শাহজাহান নামের এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী স্বপন কুমার শীল।

তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে এক পুলিশসহ দুই জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকাল সাড়ে ৬টায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন মামলার বাদী শাহজাহান।

তিনি পরিবহন শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন শাহজাহান কদমতলী রেল গেট এলাকায় পৌঁছালে এসআই এনামুল ও কায়েস কথা আছে বলে ডেকে পুলিশের গাড়িতে তোলেন।

একই গাড়িতে করে তাকে সদরঘাট থানায় নিয়ে যায়। সেখানে নিয়ে শাহজাহানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

দাবি করা টাকা দিতে অস্বীকার করলে এসআই এনামুল শাহজাহানকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। কিল, ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে নির্যাতন করেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে মামলার বাদীর স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে থানায় ডেকে আনে আসামিরা। বাদীর স্ত্রীর কাছে কমপক্ষে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা না দিলে শাহজাহানকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

পরে স্ত্রী আত্মীয়স্বজন থেকে ধার করে এসআই এনামুলকে ৩০ হাজার টাকা নগদ দেন। বাকি ২০ হাজার টাকা ৪-৫ দিন পর পরিশোধ করবে বলেন। পরে দুপুর ২টার দিকে শাহজাহানকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কাউকে অভিযোগ না করার জন্য বলে দেন এসআই এনামুল। যদি অভিযোগ করে পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...