রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে একদিনে ১১২ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

হঠাৎই চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় একদিনে চট্টগ্রামের ১৪ উপজেলায় রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, রবিবার (৩ এপ্রিল) এবং সোমবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামের ১৪ উপজেলায় নতুন করে ১১২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যলয়ের তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগের দিনে হাসপাতালগুলোতে ৯৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ গুলো জানিয়েছে, দৈনিক ২০-২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে আসছেন। যাদের অধিকাংশকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া পরিস্থিতি চট্টগ্রামে এখন পর্যন্ত স্বাভাবিক। যেহেতু এ সময়ে পানিবাহিত এ রোগের প্রকোপ থাকে, তাই পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তবে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলেই ডায়রিয়া মোকাবেলা সম্ভব হবে।

এদিকে, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনায় প্রতিটি ইউনিয়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়।

তবে স্বাস্থ্যকর্মীরা বলছেন, আতঙ্কিত না হয়ে মানতে হবে স্বাস্থ্যবিধি। বারবার হাত ধোয়া, পানি ফুটিয়ে পান করা এবং বাসি খোলা খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...