সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ইমরান খানের পদক্ষেপ ‘বিস্ময়কর’

আন্তর্জাতিক ডেস্ক

দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে আনার অভিযোগে অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অবশ্য এ যাত্রায় উতরে গেছেন তিনি। গদি হারাতে হয়নি।

বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ায় ইমরান খানের অনুরোধে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি। এর পরই আগামী নির্বাচনের ঘোষণা দেন ইমরান খান।

অবশ্য রোববারের অনাস্থা ভোটের আগেই বিষয়টি সামাল দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শনিবার লাইভ সম্প্রচারেই এক নাগরিকের প্রশ্নের জবাবে জাতীয় পরিষদের অনাস্থা ভোট নিয়ে তার পরিকল্পনা আছে জানিয়ে ইমরান খান বলেছিলেন, আমার একাধিক পরিকল্পনা আছে। কাল আমিই জিতব।

ইমরান খানের এ পদক্ষেপকে ‘বিস্ময়কর’ বলে আখ্যায়িত করছেন তার সমর্থকরা।

রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পিটিআইয়ের কয়েকজন নেতা ইমরান খানের কার্যালয়ে গিয়ে তার ‘বিস্ময়কর পদক্ষেপের সাফল্যের’ জন্য অভিনন্দন জানান।

এ সময় ইমরান খান বলেন, অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার যে সিদ্ধান্ত ডেপুটি স্পিকার দিয়েছেন তাতে বিরোধীরা ‘হতভম্ব’ হয়ে গেছে।

তারা জানান, ইমরান খান বলেছেন, আসলে, কী ঘটে গেছে বিরোধীরা তা বুঝতেই পারছিলেন না।

ওই নেতারা আরও জানান, তিনি যদি একদিন আগে এ বিস্ময়কর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের (বিরোধীদের) বলতেন, তবে তারা হয়তো এতটা হতভম্ব হতেন না।

তবে অনাস্থা ভোট ঠেকালেও আগাম নির্বাচন ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আসলে কী বয়ে আনবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে দেওয়া টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...