সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিবিরের পোস্টার লাগানোর সময় চবিতে ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক

টাকার বিনিময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামী ছাত্রশিবিরের পোস্টার লাগানোর সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রুহুল আমিন ও স্থানীয় স্কুলের দশম শ্রেণির এক ছাত্র।

রোববার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম। তিনি জানান, ‘দুজনকে থানা হাজতে আটক রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

জানা যায়, ৮ থেকে ১০ জন ছেলে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকায় শিবিরের পোস্টার লাগাচ্ছিল। এসময় ছাত্রলীগের দুই কর্মী নাস্তা করতে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে অন্য ছাত্রলীগ নেতাকর্মীদের খবর দেয়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘দেশব্যাপি জামাত শিবিরের কর্মীরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে কর্মকাণ্ড চালাচ্ছে।

এছাড়াও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরি ও জামাত শিবির মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা এদের ব্যাপারে জিরো টল্যারেন্স নীতিতে আছি। তাদের এক বিন্দু ও ছাড় দেওয়া হবেনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...