সোমবার, ২৭ জুলাই ২০২৬

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উত্তর জেলা ছাত্রলীগের সভায় ব্যাপক ভাংচুর

সিনিয়র রিপোর্টার

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আলোচনা সভায় দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সভায় উপস্থিত জেলা ছাত্রলীগের এক নেতা জানান, মূলত জেলা কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে আলোচনা করতেই এই সভার আয়োজন করা হয়েছিল।

এতে দুই সদস্যের কমিটির পক্ষে ও বিপক্ষে বিভিন্ন ইউনিট থেকে মিছিল আসছিল। সভা শুরুর কিছুক্ষণ পর তপু-রেজাউলের কমিটিকে মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে এটি বাতিলের দাবিতে শ্লোগান দিয়ে একটি মিছিল সভাস্থলে ঢুকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে।

এ সময় ব্যাপক ভাংচুর করা হয় সভাস্থলে। বসার চেয়ার ছুঁড়ে ফেলা দেয়া হয়। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মূলত দীর্ঘদিন ধরে উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই অসন্তোষ থেকেই শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের আলোচনা সভায় সংর্ঘষের ঘটনা ঘটে।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ৪ টায় রেলওয়ে অফিসার্স ক্লাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: চন্দনাইশে ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেফতার

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক মো. নেয়ামত উল্লাহ তপন।

সভায় উপস্থিত জেলা ছাত্রলীগের এক নেতা জানান, মূলত আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের দুই সদস্যের মেয়াদোত্তীর্ণ কমিটি
(সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম) বাতিলের দাবি করে জেলা ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারীর অনুসারীদের একটি মিছিল সভাস্থলে প্রবেশ করতেই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু জানান, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম আসায় আমরা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ একটি আলোচনা সভার আয়োজন করেছি। অনুষ্ঠানের জন্য আমরা চট্টগ্রামে অনেক জায়গায় বড় হল চেয়েছিলাম-কোথাও পায়নি।

শেষ পর্যন্ত রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজন করেছি। এই হলটি ছোট। কিন্তু আমাদের নেতাকর্মীর সংখ্যা বেড়ে গিয়েছিল। তাই বসা নিয়ে একটু ঝামেলা হয়েছে। বড় কিছু হয়নি। আমরা এবং কেন্দ্রীয় নেতারা তাদেরকে শান্ত করিয়ে সভা সুন্দর ভাবে শেষ করেছি।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকায় ছাত্রলীগের সংঘর্ষ: আহত ১৫

জানা গেছে, ২০১৮ সালের ৫ মে তানভীর হোসেন চৌধুরী তপুকে সভাপতি এবং মোহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে শুধুমাত্র এই দুই সদস্যের উত্তর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন তখনকার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। দীর্ঘ ৪ বছরেও পূর্নাঙ্গ হয়নি উত্তর জেলা ছাত্রলীগ।

সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে উত্তর জেলা ছাত্রলীগের কমিটি। বছরের পর বছর কমিটির জন্য অপেক্ষায় থাকা ছাত্রলীগের নেতারা পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...