শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কাতার বিশ্বকাপ ফুটবলের ড্র আজ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আজ শুক্রবার রাতে। দোহায় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় শুরু হবে আসরের ড্র। অন্যদিকে ফিফার সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশের কিছুক্ষণ পরই জানিয়ে দেওয়া হয়েছে কাতার বিশ্বকাপ ড্রয়ের কোন পটে থাকবে কোন দল। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয়েছে চার পটের দলগুলো।

কাতারে হতে যাওয়া এবারের বিশ্বকাপ আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। বিশ্বসেরার লড়াই মাঠে গড়াতে বাকি আর ২৩৪ দিন। ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

ইউরোপের বাকি থাকা প্লে-অফের লড়াই স্থগিত আছে ইউক্রেইনের যুদ্ধের কারণে। আগামী জুনে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের; এ ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে ওয়েলসের। আয়োজক কাতার থাকবে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ গুলোর বাকি সব দল চূড়ান্ত হবে ড্রয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলো জায়গা পেয়েছে ১ থেকে ৪ নম্বর পটে। কেবল ভিন্নতা কাতারের ক্ষেত্রে। এখানেও তারা ১ নম্বর পটে স্বাগতিক হওয়ায়।

আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশ নেবে মূল পর্বে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিবেচনায়:

পট-১ এ আছে কাতার, বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

পট-২এ আছে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, ম্যাক্সিকো*, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র*, ক্রোয়েশিয়া, উরুগুয়ে। (*দলগুলো যদি কোয়ালিফাই করতে পারে)

পট-৩ থেকে উঠবে সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, সাউথ কোরিয়া, পোল্যান্ড, তিউনেশিয়া/কানাডা (৩১ মার্চ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী নির্ধারণ হবে)

পট-৪ থেকে ড্রতে আসবে র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের আটটি দল। এশিয়ার ও কনমেবল প্লে-অফ জয়ী দল, ওশেনিয়া-কনক্যাকাফ প্লে-অফ, ইউরোপে স্থগিত হওয়া ম্যাচ থেকে একটি দল, সৌদি আরব, ইকুয়েডর, ঘানা, ক্যামেরুন, তিউনেশিয়া/কানাডা।

ড্রয়ের নিয়মকানুন:

ইউরোপ বাদে বাকি মহাদেশগুলোর একাধিক দল থাকতে পারবে না একই গ্রুপে। তবে প্রত্যেক গ্রুপে ইউরোপের অন্তত একটি অথবা সর্বোচ্চ দুটি দলকে রাখতে হবে। ৩২ দলে আটটি গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ নামে নির্ধারণ করা হবে।

এ, বি, ই এবং এফ গ্রুপের শুরুর পর্বের ম্যাচগুলো হবে আল বায়েত স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম এবং আহমেদ বিন আলী স্টেডিয়ামে।

সি, ডি, জি এবং এইচ গ্রুপের ম্যাচগুলো গড়াবে লুসাইল আইকনিক স্টেডিয়াম, স্টেডিয়াম ৯৪৭, এডুকেশন সিটি স্টেডিয়াম এবং আল হানুব স্টেডিয়ামে।

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত। শেষ ষোলোর খেলা গড়াবে ৩ থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালের চারটি খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর।

এরপর সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। সেমিফাইনালে বাদ পড়া দল তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ১৭ ডিসেম্বর। একদিন পর ১৮ ডিসেম্বর নির্ধারণ হবে আসর সেরার মুকুট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...