মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

রমজানের শুরুর আগেই লাগামহীন মাছ-মাংসের বাজার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান শুরুর আগ মুহূর্তে অনেকটা লাগামহীন মাছ-মাংসের বাজার। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও নাগাল পাচ্ছেন না নিত্যপণ্যের।

হাড় ছাড়া গরুর মাংস ৮০০ টাকা কেজি আর হাড়সহ ৭০০-৭৫০ টাকা। খাসির মাংসের কেজি ৯৫০-১০০০ টাকা। পিছিয়ে নেই মুরগির বাজারও।

ব্রয়লার ১৮০, লেয়ার ২৬৫ ও কক মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় দেশি মুরগি বিক্রি হচ্ছে পিস প্রতি ৫০০, মাঝারি ৪৫০ ও ছোট মুরগি ৪০০ টাকায়।

অথচ গত সপ্তাহেও গরুর মাংস ৬০০-৬৫০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা ও ব্রয়লার ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) নগরীর রেয়াজউদ্দীন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

তবে ঠিক কী কারণে হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বাড়ল তা বলতে রাজি হননি কোনো মাংস বিক্রেতা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্রেতা বললেন, রোজার সময় একটু দাম বাড়েই। রোজার মাঝামাঝি সময়ে মাংসের দাম কিছুটা কমবে। আবার শেষ মুহূর্তে বাড়বে। মাছের বাজারের অবস্থাও একই রকম।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বড় মাছের তুলনায় ছোট মাছের দোকানেই ভিড় বেশি। ছোট পাবদা মাছ ৪৫০, বড় পাবদা মাছ ৬০০, গোলশা ৭০০, পোয়া ৬০০, মেনি ৬০০, বাইম ৯০০, বাতাসি ৮০০, মলা ৫০০, কাঁচকি ৫০০-৬০০, শিং ৪৫০-৫০০ এবং গুড়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে।

এছাড়াও বড় রুই ৩৫০-৪০০, মাঝারি রুই ৩০০-৩৫০, কাতলা ২৮০-৩০০, বড় পাঙ্গাশ ২০০-২৫০, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি, বড় ইলিশ মাছ যথাক্রমে ৯০০, ১১শ ও ১৩শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেগুনের কেজি পৌঁছেছে ১০০ টাকায়। কিছুটা স্বস্তি এসেছে পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ ৩৫-৩৬ ও ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোল আলু ২০, দেশি আদা ৯০-১০০, চায়না আদা ৮৫, চায়না রসুন ১০০, দেশি রসুন ৬০- ৭০ ও শুকনা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। রোজায় শরবতে লেবুর চাহিদা থাকায় হালিপ্রতি লেবু বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকায়।

অন্যান্য সবজি যেমন – করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়স, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাক-সবজির বাজার আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

মুদি পণ্যের মধ্যে মুগডাল ১২৫, বুটের ডাল ৮০, অ্যাংকর ডাল ৫৫, মসুর ডাল ১২৮, ছোলা ৭৫-৮০, সয়াবিন তেল ১৬৫, খোলা চিনিগুড়া চাল ১০৫, মিনিকেট চাল ৫৫, নাজিরশাইল চাল ৭০ ও চিনি ৭৮ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মসলার বাজারে আগের তুলনায় বেড়েছে জিরার দাম। ৩১০ টাকা কেজি জিরা হয়েছে ৩৮০ টাকা।

তাছাড়া বড় এলাচ ২ হাজার ৬২০, ছোট এলাচ ২ হাজার ২৮০, দারুচিনি ৪০০, লবঙ্গ ১ হাজার ১০, কালো মরিচ ৭১০, সাদা মরিচ ৮৬০, কালোজিরা ১২০, সরিষা ১১০, আলুবোখারা ৪২০, কিসমিস ৩৩০ ও মেথি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...