শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে চালু হচ্ছে ৬টি নতুন ফিচার

চট্টগ্রাম নিউজ ডটকম

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ফিচার ভয়েস মেসেজ। সম্প্রতি এ ভয়েস মেসেজের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন আপডেট যুক্ত করেছেন এই সামাজিক যোগাযোগমধ্যমটি ব্যবহারকারীদের কাছে ভয়েস মেসেজকে আরও ব্যবহারযোগ্য করে তুলতেই এসব আপডেটেড ফিচার যুক্ত করা হয়েছে।

অ্যানড্রয়েড এবং আইওএস, দুই ডিভাইস ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের এসব নতুন ফিচারের রোলআউট শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজের নতুন ফিচার

• আগে হোয়াটসঅ্যাপে কেই আপনাকে ভয়েস মেসেজ পাঠালে সেই ইউজারের চ্যাটবক্সে থেকেই ওই ভয়েস মেসেজ শুনতে হত। এখন সে ব্যাপার নেই। ওই নির্দিষ্ট ইউজারের চ্যাটবক্সের বাইরেও তার পাঠানো ভয়েস মেসেজ আপনি শুনতে পারবেন।

• ভয়েস মেসেজ রেকর্ডিংয়ের সময় ইউজার পছন্দমতো সময়ে তা থামিয়ে পজ করে পুনরায় চালু করতে পারবেন। আগে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে এ ফিচার ছিল না।

• ভয়েস মেসেজ রেকর্ড করা হলে ইউজারের কণ্ঠস্বর শব্দতরঙ্গের মাধ্যমে বোঝার জন্য একটি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও এবার থেকে পাওয়া যাবে। ভয়েস রেকর্ডিংয়ের সময় এ ওয়েভফর্ম ভিজুয়ালাইজেশন ফিচার উপলব্ধি করতে পারবেন ইউজাররা।

• ভয়েস মেসেজ কাউকে পাঠানোর আগে নিজে শুনে নিতে পারবেন ইউজার। এর ফলে ভয়েস মেসেজ পাঠানোর আগে একবার শুনে নেওয়া যাবে যে সেখানে কোনো ভুল রয়েছে কিনা।

• কোনো ভয়েস মেসেজ শোনার সময় যদি সেটি মাঝপথে বন্ধ করে অর্থাৎ পজ করেন, তাহলে যেখানে থামিয়েছিলেন সেখান থেকেই আবার শোনা শুরু করতে পারবেন। প্রথম থেকে আবার শোনার প্রয়োজন নেই।

• ভয়েস মেসেজ শোনার ক্ষেত্রে ইউজার তার স্পিড বাড়াতে পারবেন। ১.৫ এক্স বা ২ এক্স স্পিড বাড়ানো সম্ভব। রেগুলার মেসেজ হোক ফরওয়ার্ডেড মেসেজ, যেকোনো ভয়েস মেসেজের ক্ষেত্রেই ‘ফাস্ট প্লেব্যাক’ ফিচার ব্যবহার করা যাবে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের এ নতুন ফিচারগুলোর বেশিরভাগই বিটা ভার্সনে রয়েছে। ফাইনাল পরিবর্তনগুলো করছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এরপর সব হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্যই স্ট্যান্ডার্ড ভার্সনে ফিচারগুলো চালু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...