মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চমেকে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবসার নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াই টার দিকে তার মৃত্যু হয়।

নুরুল আবসার চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মিয়া পাড়ার আহমদ হোসেনের ছেলে। গত বছরের জুনের ১০ তারিখ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছিলেন তিনি।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, গত ২২ তারিখ থেকে ফুসফুস জনিত সমস্যার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

২৯ তারিখে অবস্থার উন্নতি হলে চমেক থেকে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাতে ফের অবস্থার অবনতি হলে তাকে চমেকে আনা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...