মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের সকল গুণীজনদের পর্যায়ক্রমে সম্মাননা দেয়া হবে: মেয়র

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র ও সমাজে অনন্য অবদানের জন্য চট্টগ্রামের ৬ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক ২০২২ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সম্মাননা স্মারক পদক ২০২২ প্রদান উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে চসিক পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ ছত্তার মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বেগম।

আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, শিক্ষা ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সমাজ কল্যান ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, হাসান মুরাদ বিপ্লব, মো. নুরুল আমিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ফেরদৌসী আকবর, সংবর্ধিত অথিথির মধ্যে বক্তব্য রাখেন ডা. একিউএম সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ও আল মানাহীল এর পক্ষে আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু। মেয়র পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ বছর স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান যথাক্রমে স্বাধীনতায় এম.এ ওহাব (মরণোত্তর), মুক্তিযুদ্ধে এস এম ইউসুফ (মরণোত্তর), সাংবাদিকতায় হেলাল উদ্দিন চৌধুরী, সংস্কৃতিতে ওস্তাদ জগদানন্দ বড়ুয়া (মরণোত্তর), ক্রীড়ায় নজরুল ইসলাম লেদু, সমাজ সেবায় আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, চিকিৎসায় ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে পদক পাওয়া ব্যক্তি, তাঁদের স্বজনেরা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে ও প্রায় ৩ লাখ মা-বোনের সমভ্রম উৎসর্গ করে এবং কোটি মানুষের সর্বস্ব ত্যাগের ফসল আমাদের স্বাধীনতা।

বাঙালির এই শ্রেষ্ঠ অর্জনকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। সবার অবদানের স্বীকৃতি দিতে হবে। যে জাতি গুণীদের সম্মান করতে পারেনা সেই জাতি উন্নত হতে পারেনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের চাকাকে সচল রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...