মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য কিনবেন না: টিপু মুনশি

চট্টগ্রাম নিউজ ডটকম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র মাহে রমজানকে ঘিরে রমজানে হুড়োহুড়ি করার কিছু নেই। দেশবাসীকে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য কিনতে নিষেধ করেছেন মন্ত্রী।

তিনি বলেন, যতটুকু প্রয়োজন, ততটুকু কেনাই ভালো। একসঙ্গে এক মাসের বাজার করারও দরকার নাই। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‌এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দিব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে।

আদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লিন আছে। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নিব।

সরকারের কঠোর নির্দেশনার পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ বাজার মনিটরিং ঠিক মতো না হওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে।

বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক-দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা মূল্য বেধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরও বাড়ানো হবে।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

আলোচনা সভা শেষে টেলিভিশন ও বেতারের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...