সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে হবে: ডা. রাব্বি

চট্টগ্রামে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়মিত টিকা, গণটিকা ও বুস্টার ডোজ প্রদানের কারণে কোভিড সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সরকারের পাশাপাশি সমাজের কিছু কিছু ধর্ণাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রদান করায় কোভিড আক্রান্ত রোগীরা কাঙ্খিত সেবা পেয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনো নিরাপদ নই।

নিজেকে সুরক্ষিত রাখতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা মানতে হবে।

আজ ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী প্রশিক্ষণের আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু কোভিডযুদ্ধ চোখে দেখা না গেলেও এটি অনেক ভয়াবহ। কোভিডযুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সর্বস্তরের প্রশাসন, সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে এগিয়ে আসার কারণে আমরা কোভিডযুদ্ধে জয়লাভ করেছি।

সবসময় স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সকলেই নিরাপদ থাকব। পাশাপাশি সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জনে স্বাস্থ্যসেবার কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. ছেহেলী নারগিস।

বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মোঃ হানিফ উদ্দিন, জেলা সমন্বয়ক মোঃ আবুল কাহ্হার, এলাকা ব্যবস্থাপক বিপন হাজারী ও এলাকা ব্যবস্থাপক মোঃ তসলিম উদ্দিন।

চট্টগ্রামের ১৫ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

আরও পড়ুন

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...