সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে শতবর্ষী খাল দখল করে ভরাট: এক ব্যাক্তিকে ৭ দিনের কারাদন্ড

সিনিয়র রিপোর্টার

বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের মোহাব্বত পাড়ায় খাল দখল ও ভরাট করার অভিযোগে সহকারী কমিশবার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে আজ দুপুর সাড়ে ১২ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন

এতে সরকারী আদেশ অমান্য করে খাল ভরাট করে স্থাপনা তৈরী ও পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দক্ষিণ জলদীর মোঃ ফয়জুল্লাহ (৫১) কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায়, দোষী ব্যাক্তি খালে অবস্থিত কালভার্টের নিচে ও সামনের দিকে পুরোপুরি ভরাট করে ফেলে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।খালের উপর তিনি স্থাপনা তৈরীও করেছেন।

পাবলিক ইজমেন্ট দখল করায় স্থানীয় জনগণের মাঝেও ক্ষোভ বিরাজ করছিল ও তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগ করে। যার ফলে এ অভ্যোগ চাক্ষুষ প্রমাণিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

সরকারী খাস জমি ও পাবলিক ইজমেন্টসহ অবৈধভাবে জমি দখলকারীদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, পাবলিক ইজমেন্ট দখল করে খাল ভরাট না করার জন্যে বারবার নির্দেশনা সত্যেও তিনি খাল ভরাট করেছন।যা সরকারী আদেশ অমান্য করা।যারফলে তাকে ৭দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জানা গেছে, প্রধান সড়ক হয়ে মনছুরিয়া বাজার হতে জালিয়াখালী নতুন বাজার পর্যন্ত সংযোগ সড়কের অদূরে মোহাব্বত আলী পাড়ার পূর্ব দিকে ব্রিজ দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী শীলকূপ খালটি জালিয়াখালী খালের সাথে সংযুক্ত।

এ শতবর্ষী খাল দিয়ে বর্ষাকালে পূর্ব-মনকিচর এলাকার অধিকাংশ চাষীদের ও মোহাব্বত আলীপাড়ার ৫ শতাধিক পরিবারের পানি নিষ্কাশন হয়ে থাকে। এটি একমাত্র বিকল্প খাল। ফয়েজ উল্যাহ নামে ওই ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছিলেন খালটিতে।

এতে এলাকাবাসী বাধা দিলে উল্টো হুমকি-ধমকি দিয়ে প্রয়োজনে অভ্যন্তরীণ সড়কও বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা কিছু করতে পারছিলো না।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঘটনাস্থলে ছুঁটে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...