শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ডারবানে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।

ওয়ানডের পর টেস্টেও ইতিহাস গড়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। এক্ষেত্রে মুমিনুলদের সামনে বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। ডারবানে খেলতে নামার আগে তাই বারবার আসছে নিউজিল্যান্ডের মাউন্ড মঙ্গানুইয়ের ইতিহাসগড়া টেস্ট জয়ের প্রসঙ্গ।

এ ছাড়া আরও বেশ কয়েকটি কারণে ওয়ানডের পর টেস্টেও ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তুলনামূলক দুর্বল দল নিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি কিংবা মার্কো ইয়ানসেনের মতো টেস্ট দলের নিয়মিত তারকারা এখন আইপিএল খেলতে ভারতে আছেন। শুধু বোলাররাই নন, এইডেন মার্কারাম কিংবা রাসি ফন ডার ডুসেনের মতো তারকা ব্যাটসম্যানদেরও পাচ্ছে না স্বাগতিকরা। তাই এটাকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ডারবান টেস্টের শুরু থেকে শেষ, সম্ভবত প্রতিদিনই আলোচনায় থাকবে বৃষ্টি। অন্তত দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত রিপোর্ট বলছে সে রকমই। ক্যাপ্টেন মুমিনুলের ভাবনার অনেকটা জুড়েই তাই উইকেটের আচরণের চেয়েও প্রাধান্য পাচ্ছে বিরূপ আবহাওয়া।

পুরো শক্তির দল নিয়েও ওয়ানডেতে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। টেস্টে আবার নেই তাদের মূল বোলাররা। প্রতিপক্ষের এসব দুর্বলতা জানা থাকলেও নিজেদের নিরঙ্কুশভাবে ফেভারিট বলতে পারছেন না মুমিনুল। মূলত হোম ভেন্যুর সুবিধাটাই নাকি এগিয়ে রাখবে প্রোটিয়াদের।

তিনি বলেন, হোম ভেন্যুতে যে কোনো দেশ কিছুটা সুবিধা পায়। অভিজ্ঞতার বিচারে হয়তো আমরাও কিছুটা সুবিধা পাব। তবে দিন শেষে যারা চাপ সামলে এগিয়ে যেতে পারবে, তারাই ম্যাচে সফল হবে।

সাদা পোশাকে বিদেশের মাটিতে ফল চাইলে মুন্সিয়ানা দেখাতে হবে পেসারদেরকে। নিউজিল্যান্ডে টেস্ট আর আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে সেটা এখন আত্মস্থ করেছেন তাসকিন-এবাদতরা। তাই হয়তো এখানেও মিনির তুরুপের তাস গতি তারকারাই।

এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকান কোচদের ভূমিকাকেই প্রধান্য দিচ্ছেন মুমিনুল।

তিনি বলেন, একটা দেশের বিপক্ষে যখন খেলবেন, আর সে দেশের কোচিং স্টাফদেরই যখন আপনি পাচ্ছেন, তখন সেটা যে কোনো দলের জন্য অনেক পজিটিভ বিষয়। সে দেশের আবহাওয়ার সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায়, কীভাবে বল ও ব্যাট করতে হয়, এসব সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।

বাংলাদেশ দল: মুমিনুল হক, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...