সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫ বসতঘর

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫ বসতঘর। আগুনে পুড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে অসহায়ত্বে দিন যাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার দিবাগত রাত (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের খোন্দকার পাড়া (মল্লাপাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মূলত নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে এসেছে এখানে। মাথাগোঁজার ঠাঁই বলতে যে বসতঘর পুড়ে গেছে ওই জায়গাটাই রয়েছে। বসতি স্থাপনের জন্য আর কোন বিকল্প জায়গা নেই তাদের। এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে কিভাবে দিনযাপন করবে তারা আল্লাহ তায়ালা ই জানেন”।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মো. মাহবুব জানান, “১৫ বসতঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সম্মিলিত সহায়তা না পেলে শিশু সন্তান নিয়ে না খেয়ে খোলা আকাশের নিচেই বসবাস করা ছাড়া কোনো উপায় থাকবে না”।

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, ইদ্রিচ আজগর জানান, “আগুনের খবর শুনে আমি রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে দ্রুত আসতে বলি। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করি এবং পরে ফায়ার সার্ভিস আসলে সকলের প্রচেষ্টায় ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করি। ততক্ষণে ওই ১৫ পরিবার আগুনে তাদের সর্বস্ব হারিয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার উপরে ক্ষতি হতে পারে। আমি বিত্তবানদের ও প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি। আমি কাল রাত থেকে এখন পর্যন্ত নির্ঘুম রাত কাটাচ্ছি।

এছাড়াও আজ (বৃহস্পতিবার) সকালে তথ্যমন্ত্রীর মহোদয়ের পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে রমজানের প্রয়োজনীয় চাল, ডাল, আলু, মরিচ-মশলা ও কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী প্রদান করেছি। এবং মন্ত্রী মহোদয়কে এ বিষয়টি অবগত করেছি”।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো, কামরুজ্জামান সুমন জানান, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। এতে মালামাল ও আসবাবপত্র পুড়ে যায় তাদের”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...