সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পুতিনকে সত্য বলতে ভয় পান উপদেষ্টারা: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সিনিয়র উপদেষ্টাদের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র

এছাড়া ইউক্রেন যুদ্ধ কতটা খারাপ দিকে যাচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে সেটিও রুশ উপদেষ্টারা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি তার প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করার পর অনেক ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়েছে এবং অনেক এলাকা তারা পুনর্দখল করতে সক্ষম হয়েছে।

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর কেট বেডিংফিল্ড স্থানীয় সময় বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সামরিক বাহিনী মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন, যার ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউক্রেনে রুশ সামরিক বাহিনী কতটা খারাপ করছে এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে কিভাবে রাশিয়ার অর্থনীতি পঙ্গু হচ্ছে সে বিষয়ে পুতিনকে তার উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন। কারণ পুতিনের সিনিয়র উপদেষ্টারা তাকে সত্য বলতে খুব ভয় পান।’

কেট বেডিংফিল্ড বলেন, ইউক্রেনে হামলা চালানো যে রাশিয়ার জন্য একটি কৌশলগত ত্রুটি, সেটি দেখানোর জন্যই যুক্তরাষ্ট্র এখন এই তথ্যটি সামনে এনেছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। এমনকি ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে নতুন এক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার মাসব্যাপী আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সিনিয়র সামরিক উপদেষ্টাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বুধবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা চলছে।’ ওই কর্মকর্তা বলেছেন, ‘তার (পুতিনের) সিনিয়র উপদেষ্টারা তাকে সত্য কথা জানাতে খুব ভয় পায়’।

অন্যদিকে ব্রিটিশ সামরিক গোয়েন্দারাও বুধবার রাশিয়ার সামরিক বাহিনীর ভেতরের দ্বন্দ্বের কিছু ইঙ্গিত দিয়েছে। এছাড়া অন্যান্য সামরিক কর্মকর্তাও সতর্ক করেছেন, রাশিয়া ইউক্রেনের বাইরেও এই যুদ্ধের সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...