সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

‘বঙ্গবন্ধুর এ দেশ বাঙালির, এ দেশ আমার আপনার সবার’

সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে বাঙালির জাতীয় জীবনের অনন্য মাস অগ্নিঝরা মার্র্চের মাসব্যাপী কর্মসূচির সমাপনীতে স্বাধীনতা দিবসের আলোচনা সভা আজ ৩০ মার্চ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী, সহ সভাপতি আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, এডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক সাহেদ মুরাদ শাকু, নারীনেত্রী এডভোকেট সাইফুন নাহার খুশী, আজম উদ্দিন মাহমুদ, আরিফ মঈনুদ্দিন, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, এডভোকেট মিলাদুল আমিন, রাজীব চন্দ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, সোহেল ইকবাল, দীপন দাশ, শহিদুল আলম লিটন, নবী হোসেন সালাউদ্দিন, মো: গিয়াস উদ্দিন, ইমরান হোসেন মুন্না, শীলা চৌধুরী, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, ইব্রাহিম চৌধুরী, এম এইচ মানিক, ইসমে আজিম আসিফ, এস এম রাফি, সিরাজদ্দৌল্লাহ দৌলত, জামাল আহমেদ সোহেল, সাইফুল ইসলাম, মো মাঈন উদ্দিন, মো:করিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুর অসম সাহসী ও দূরদর্শী নেতৃত্বে রক্তপিচ্ছিল স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন সর্বোপরি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির বিজয় এসেছে।

বক্তারা বলেন; জাতি হিসেবে আমরা এতোটা দূর্ভাগা যে, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এসেও দেশ জাতীয় ও আন্তর্জাতিক শত্রুদের ষড়যন্ত্র শেষ হয়নি।

সুযোগ পেলেই ওরা ছোবল মারতে চায়। জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাচ্ছিল্য করেই চলেছে কতিপয় তথাকথিত রাজনীতিক যাদের এহেন জঘন্য কর্মকান্ড হীনমন্যতা ও অপরাধ অমার্জনীয়। এদেরকে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় রুখতে হবেস্বাধীনতা বিরোধী সকল অপশক্তি। প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। কেননা এই দেশ বঙ্গবন্ধুর, এ দেশ বাঙালির, এ দেশ আমার আপনার সবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...