রবিবার, ১৬ আগস্ট ২০২৬

যত দিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে থাকবেন: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

১৯৭৫-এর ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাস থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরে হাসুমনি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ ও ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ শিরোনামের চিত্র প্রদর্শনীর উদ্‌বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের আরও বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে থাকবেন। এ নাম মুছে ফেলার সাধ্য কারও নেই।’

এ ছাড়া চলতি বছরের জুনে পদ্মা সেতু উদ্‌বোধন করার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, আমরাও পারি। আর বেশি দেরি নয়, এ বছর জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্‌বোধন হবে।’

‘একই বছর দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশের একমাত্র সড়ক সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের উদ্‌বোধন হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্‌বোধন হবে ইনশাআল্লাহ’, যোগ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এরপরও সরকারকে যারা অপবাদ দেয়, তারা চোখে দেখে না। ওরা দিনের আলোয় রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্‌বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন। অতিথি হিসেবে বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...