শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামের কাঁচাবাজারে ভিড়, ফাঁকা নগরীর রাস্তা

 

সারাদেশে একে তো কঠোর বিধিনিষেধ, তার ওপর সাপ্তাহিক ছুটি। তাই আজ শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম মহানগরীর মূল সড়ক গুলো ছিল প্রায় ফাঁকা। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সকালে নগরীর কাঁচাবাজার গুলোতে দেখা যায় ক্রেতাদের ভিড়।

আজ শুক্রবার (২ জুলাই) নগরীর বহদ্দারহাট, মুরাদপুর কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, আন্দরকিল্লা, জামালখান, কাজীর দেউড়ি, লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি, ২ নম্বর গেট ঘুরে এই চিত্র দেখা গেছে।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়। আজ এই বিধিনিষেধের দ্বিতীয় দিন।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত এপ্রিল থেকে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ জারি করে আসছিল সরকার। কয়েকটি জেলা ‘লকডাউন’ও করা হয়। তবে রাজধানীসহ সারা দেশে এবারের বিধিনিষেধের ভিন্ন দিক হলো, এ দফায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।

আজ সকালে চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক গুলো ঘুরে একেবারে ফাঁকা দেখা যায়। সড়ক ফাঁকা থাকলেও কাঁচাবাজারগুলোতে ভিড় ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কাঁচাবাজারে এসেছেন বলে জানান।

নগরীর চকবাজারের কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ক্রেতারা শাক-সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। বাজার করে কেউ রিকশায়, কেউ হেঁটে বাসার দিকে রওনা দেন।

নগরীর দেবপাহাড় থেকে বাজার করতে এসেছিলেন মোহাম্মদ রানা তিনি বলেন, কয়েক দিন কাজে ব্যস্ত ছিলেন। তাই সাপ্তাহিক ছুটির দিনে বাসার বাজার ও প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছেন।

সবজি বিক্রেতা আহমদ সালেহ বলেন, বৃহস্পতিবার বাজারে তেমন লোকজন ছিল না। তবে শুক্রবারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। তবে অন্য শুক্রবারের তুলনায় আজ বেচাবিক্রি কম।

সংসারের খরচ জোগাতে কয়েকজন নির্মাণ শ্রমিককে হেঁটে কাজে যেতে দেখা গেল। তাঁদেরই দুজন জিয়াউর রহমান ও মো. শাহীন। তাঁরা জানালেন, গত দুদিন কোনো কাজ পাননি। আজ একটি কাজ পেয়েছেন। তাই বেরিয়েছেন। চট্টগ্রাম নগরের রাহাত্তরপুল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে সার্সন রোডে হেঁটেই এসেছেন তাঁরা। সেখানে একটি ভবনে ইট টানা ও ভাঙার কাজ করবেন৷ পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও কেউ তাঁদের আটকাননি।

নগরীর ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে একান্ত প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। বাজার করাসহ খুব প্রয়োজনে কিছু লোক বের হচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

সিডিএর নতুন চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার...

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন।তিনি...