শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দুর্দান্ত ডিজাইনের নারজো ৫০ বাজারে আসছে ৩ এপ্রিল

চট্টগ্রাম নিউজ ডটকম

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তরুণ গেমারদের জন্য নিয়ে আসছে শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্দান্ত ডিজাইনের নারজো ৫০। ৩ এপ্রিল লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে থাকছে দারুণ এই স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ।

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমির শক্তিশালী প্রসেসরযুক্ত নারজো সিরিজের ফোনগুলো ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমী এবং গেমারদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩ এপ্রিল রিয়েলমি উন্মোচন করতে যাচ্ছে এর নতুন ফোন নারজো ৫০। যাঁরা গেম খেলতে ভালোবাসেন, এই ডিভাইসটি তাঁদের গেমিংয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

তরুণ গেমারদের মাঝে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নারজো সিরিজ। রিয়েলমি বিগত দুই বছরে এই সিরিজের চারটি ফোন বাজারে এনে একে একটি গেমিং সিরিজ হিসেবে দাঁড় করিয়েছে।

হেলিও জি৯৬ প্রসেসরযুক্ত এই ফোনটি উন্নত পারফরম্যান্সের সাথে নিঃসন্দেহে গেমারদের মুগ্ধ করবে। সবচেয়ে স্মুথ ও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে নারজো ৫০-তে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির সুবিশাল ফুল এইচডি প্লাস স্ক্রিন। এর ৯০.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও নিশ্চিত করবে অতুলনীয় গেমিং এবং বিনোদনের অভিজ্ঞতা। গেমাররা যাতে তাদের পছন্দের গেমগুলো নিজেদের স্বাচ্ছন্দ্যনুযায়ী উপভোগ করতে পারেন, এ জন্য এতে রয়েছে রিফ্রেশ রেট অ্যাডজাস্টমেন্টের সুবিধা।

যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁরা যাতে দুর্দান্ত ছবি তুলতে পারেন, এ জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ।

রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিভাইসটি কেভলার স্পিড টেক্সচার ডিজাইনে তৈরি করা হয়েছে। রেসিং কারের টেক্সচার ডিজাইনের এই ফোনটি দুর্দান্ত গতির পারফরম্যান্স প্রদান করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...