সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সিআরবিতে হাসপাতাল করতে হলে আমাদের রক্তের উপর করতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

সিনিয়র রিপোর্টার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সিআরবিতে বেসরকারি হাসপাতাল করতে হলে আমাদের রক্তের উপর করতে হবে। যেকোনো মূল্যে চট্টগ্রামের ফুসফুস, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তথা বীর শহীদদের সমাধি চট্টগ্রামবাসী রক্ষা করবে। তাদের সাথে আছেন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ।

তিনি বলেন, সংসদের আগামী অধিবেশনে সিআরবি রক্ষার দাবি উত্থাপন করবো। তার আগে জানাবো মাননীয় প্রধানমন্ত্রী, তুলে ধরব যাবতীয় অসঙ্গতি।

আজ রোববার (২৭ মার্চ) বিকেলে সিআরবি চত্বরে সিআরবিতে বেসরকারি হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক সমাজ-চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন।

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীও সিআরবিতে বেসরকারি হাসপাতাল করতে দেবেন না। তিনি নিজেও পরিবেশ এবং প্রাণ প্রকৃতি সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রধান।

তিনি হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, চট্টগ্রামে হাসপাতাল করার মতো জায়গার অভাব নেই। সাবেক হাজী ক্যাম্পসহ অন্য যেকোনো স্থানে হাসপাতাল করলে চট্টগ্রামবাসীর আপত্তি থাকবে না। চট্টগ্রামের মানুষ প্রয়োজনে রক্ত দিয়ে সিআরবি রক্ষা করবে।

সংগঠনের কো- চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, স্থপতি জেরিনা হোসেন,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সীমান্ত তালুকদার, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জকিরিয়া দস্তগীর প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব স্বপন মজুমদার, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, শ্রমিক লীগ নেতা বখতিয়ার খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, দিলরুবা খানম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, সিআরবিতে হাসপাতাল নয়, এখানে হতে পারে পাখির অভয়ারণ্য আর যাদুঘর। এর মধ্য দিয়ে রক্ষা পাবে প্রকৃতি, ঐতিহ্য আর ইতিহাস।

তিনি বলেন, রেলওয়ের এই সম্পত্তি গেজেটেড হেরিটেজি জোন। এটিতে কোন স্থাপনা হলে ঘটবে আইনের লঙ্ঘন। কারও কারও ব্যক্তিগত ও ব্যবসায়িক লাভের জন্য সরকার আইন না মেনে জনগণের বিপক্ষে যাবে না বলে আমার বিশ্বাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...