রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি।

বিগত পাঁচ দিনে ফটিকছড়ি থানায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। থানায় নতুন ওসি যোগদানের পর থেকে প্রায় প্রতিদিনই হত্যা, গণধর্ষণসহ অপরাধ মুলক ৫টি ঘটনা ঘটেছে। ২২ মার্চ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন কাজী মাসুদ আনোয়ার। মূলত তাঁর যোগদানের ৫ দিনে প্রতিদিন একটি করে ঘটনা সংঘটিত হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, ২৩ মার্চ সকালে খিরাম ইউনিয়নের প্রেমপুর লম্বাটিলা এলাকা থেকে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় সুমন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ভোরে দক্ষিণ পাইন্দং গ্রামে গণধর্ষণের শিকার নোয়াখালী অঞ্চলের এক তরুণীকে উদ্ধার করা হয়।

২৪ মার্চ সুন্দপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া এলাকায় ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ২৫ মার্চ উপজেলার জাফতনগর ইউনিয়নে দিনে দুপুরে অভিনব কায়দায় ঘটে গরু চুরির ঘটনা।

সর্বশেষ ২৭ মার্চ সুন্দরপুরের আজিমপুর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পঞ্চাশোর্ধ এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে (২৭ মার্চ) সকালে ফটিকছড়ি থানায় সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে ওসি কাজী মাসুদ বলেন, ‘বিগত ক’দিন ধরে ফটিকছড়ি থানায় বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা সংঘঠিত হয়েছে। যা আমাদের ভাবিয়ে তুলেছে। সবকিছু বিবেচনায় রেখে পুলিশ কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...